1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:২৭
শিরোনামঃ
কঠিন চীবর দানে অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী স্ট্রোক প্রতিরোধে দৈনন্দিন জীবনযাপনে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে মেসি’র পর কে হচ্ছেন অধিনায়ক বুদ্ধ দর্শনে চিন্তা বাক্য কর্ম ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনবদ্য পুণ্যকর্মের পথ বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি

চট্টগ্রামের কর্ণফুলী’র বড়উঠানে চলছে পুরাকীর্তি খনন কাজ

স্থবির এম ধর্মবোধি ভান্তে
  • প্রকাশিত হয়েছেঃ বুধবার, অক্টোবর ১৮, ২০২৩,
  • 587 বার দেখা হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন বড়উঠানে চলছে পুরাকীর্তি অনুসন্ধানে খনন কাজ

হাজার বছরের পুরাকীর্তির নিদর্শন ফুটে উঠছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায়। শত বছরের পুরোনো পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও পুরাকীর্তির নিদর্শনের অনুসন্ধানের খোঁজ মিলেছে। খনন খাজ্যের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় পুরাকীর্তি অনুসন্ধানের কাজ শুরু করেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুল রহমানের তত্ত্বাবধানে খনন কাজের কার্যক্রম শুরু করে সম্প্রতি। বগুড়া থেকে আনা দশজন অনুসন্ধানী লোক খনন কাজে অংশ নেন। যারা এ খনন কাজ নেন, তারা হলেন- মো: হাফিজ আকণ্ড, মো:ঠান্ডু সরকার, মো: হান্নান সরকার, মো: আজিজুল হক আকন্দ, মো: মোতালেব সরকার, মো: আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ চুন্নু, মো: আব্দুল গফুর, মো: পারভেজ সরকার, মো: ফয়লাল সরকার।

এ খনন কাজের পরিদর্শনে যান আজ ২৭ সেপ্টেম্বর সকালে একটি প্রতিনিধি দল।
এ পরিদর্শন দলে ছিলেন প্রধান উদ্যোক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ পণ্ডিত, বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও প্রবন্ধকর , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। এসময় সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, সাংবাদিক রতন বড়ুয়া, চন্দন কুমার বড়ুয়া, সুজয় বড়ুয়া, সাংবাদিক এম ডি এইস রাজু, সাংবাদিক আশিক আরেফিন, আকাশ ইকবাল প্রমুখ।

পরিদর্শন দল পুরাকীর্তি অনুসন্ধানের খনন কাজের পরিদর্শন শেষে প্রতিনিধি দল আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সাথে উপজেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এ সময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, পন্ডিত বিহারের পুরাকীর্তি অনুসন্ধানের কাজ সম্পন্ন হলে পুরো আনোয়ারা উপজেলা তথা চট্টগ্রাম জেলা ইতিহাস ও পুরাকীর্তিতে সমৃদ্ধ হবে। আনোয়ারা উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে লিখিত গ্রন্হ উপহার দেন অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৬:২৭)
  • ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।