বিনয়ে সু-শিক্ষা অর্জন করুক শিশু সম্পাদায়
স্থবির এম. ধর্মবোধি ভান্তে
সম্পাদক ও প্রকাশক, জ্ঞান অন্বেষণ অনলাইন নিউজ
আমাদের সমাজে বর্তমানে সন্তানের কাছে মা বাবা থেকে শুরু করে পুজনিয় ব্যাক্তিরা কোন রকম শ্রদ্ধা সম্মান পাচ্ছেন না সংখ্যায় বেশি ছেলে মেয়ের কাছে।
প্রশ্ন থাকে বারাংবার…………কেন…?
কি জন্য……….?
কি কারনে…….?
আজ এক মা বাবার কথায় কান্নায় নিজের চোখ পানিতে ভিজে গেল।
কিছু লিখতে ইচ্ছে হলো।
এই বাস্তব কষ্ট দেখে…
এক জন মায়ের কুলে পাঁচ ছয়টি ছেলে মেয়ে জম্ম নেয়, মায়ে একটি মাত্র কুলে দুইটি মাত্র স্থন ভোজন করে সন্তান বড় হয় আদর যতনে, বাবার হারভাঙ্গা পরিশ্রমে আয় করা অর্থে মায়ে অতুলনীয় ভালাবাসায় বাবার প্রাণপন প্রচেষ্ঠায় বড় হয় সন্তান।
কেউ ডাক্তার কেউ মাষ্টার কেউ বা জর্জ উকিল সরকারের বড়কর্তা ব্যাংকার ইত্যাদি ইত্যাদি…………৳
কত রাত্রে না খেয়ে ঘুমিছেন মা,কতদিন অনাহারে উপর্জন করেছেন বাবা একমাত্র নিজ সন্তানের মঙ্গেলের জন্য,
রাতদিন সম পরিশ্রম করে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষত করেছেন মা বাবা।
ভগবানের কাছে কত প্রর্থনা করেছেন রোগমুক্তি কামানায়।
তথাগতের কাছে চেয়েছেন আপন জীবনের বিনিময়ে সন্তানের সুন্দর জীবন, আলোকিত আগামি।
নিজের জীবন কে জীবন মনে করেন নি কখনো জনক জননী।
সকল সুখ আনন্দ,ভালোবাসা বিলিয়ে দিয়েছেন আপন পুত্র কন্যার কল্যানে।
সন্তান বড় হয়ে সংসার করেছে সন্তান জম্ম দিয়েছ, ঢাকা-চট্টগ্রামে বড় বড় বাড়ি গাড়ি অট্টলিকা টাকার মালিক হয়েছে।
এক জন মা বাবার পাঁচ ছয় সন্তানের পাঁচ ছয়তলা বাড়িতে জায়গা হয় না।
বৃদ্ধ সময়ে অবহেলা তুচ্চতাচ্চিল্যতায় জীবন চলে মরণ প্রহর গুনা প্রজন্ত, কিন্তু কিছুই করার থাকে না অসহায় শক্তিহীন এই মানবের, নিজেকে তখন পৃথিবীর ময়লা আর্বজনা মনে করে জীবন যৌবন বিলিয়ে দেওয়া জনক জননী..
হাবুডুবু খায় কষ্টের সাগরে।
কি জন্য……..?
কারন কি……?
বুদ্ধ বলেছেন
বহুসচ্চাঞ্চা, সিপ্পাঞ্চা বিনয়ো চ সুসিকখিতো
সুভাসিতা চ যা বাচা, এতং মঙ্গলমুত্তমং।
বিনয়ে সু-শিক্ষত হয়ে বহু শিপ্ল শিক্ষা করা, নানা শাস্রে জ্ঞান লাভ করা, সুবাক্য শ্রবণ করা,নিজেকে সাম্যক পথে এগিয়ে নেওয়া উত্তম মঙ্গল।
কিন্তু মা বাবা সন্তানকে সু শিক্ষায় শিক্ষাত করেন না প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষত করেন….মাত্র..!
বুদ্ধ বলেন
অরতি বিরতি পাপা,মজ্জপানা চ সাঞ্ঞমো,
অপ্পমাদো চ নিবাতো চ এতং মঙ্গলমুত্তমং।
কায়িক ও মানসিক পাপের অনাসক্তি, শারীরিক ও বাচনিক পাপের বিরতি,মদ্যপান ত্যাগ এবং সকল প্রকার অকুশুল ত্যাগ করে অপ্রমত্তভাবে পূণ্যকর্ম সম্পাদন করা উত্তম মঙ্গল।
বর্তমান সমাজ প্রক্খাপতে মা বাবারা বুদ্ধের এই শিক্ষা দিচ্ছেন কি না তা যতেষ্ট সন্ধিহার…৳
বুদ্ধ বলেন
গারোবো চ নিবাতো চ সন্তটঠী চ কতঞ্ঞুতা,
কালেনা ধম্মসবণং এতং মঙ্গলমুত্তামং।
পুজনীয় ব্যক্তির পুজা করা,তাদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা,প্রাপ্ত বিষয়ে সন্তষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা, যথা সময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল।
মা বাবারা বুদ্ধের এই শিক্ষা কি নিজ সন্তানদের দিচ্ছেন….প্রশ্ন থেকে যায়…৳
পিতা মাতা তো শিক্ষা দিচ্ছে অর্থ আয় করার।
সম্মান সেবা করারর শিক্ষা কতজন মা বাবা দিচ্ছেন….৳
যাহার কারণে প্রতাষ্ঠানিক শিক্ষায় শিক্ষত হয়ে অন্ধের মত অর্থ আয় করার সকল প্রন্থা অর্জন করেছে সন্তান সম্পাদায়..
বুদ্ধের শিক্ষা, বিনয়ের শিক্ষা, সু-আচার আচরনের শিক্ষা পাচ্ছেনা বলে পুত্রের কাছে পিতা মাতা গুরু জন আজ অবহেলিত।
আসুন বুদ্ধের সেই মঙ্গল সুত্ত,সিঙ্গালাবাদ সুত্রের শিক্ষায় নিজ সন্তানদের শিক্ষত করি।
গৃহিনিতী অবলম্বন করে সুন্দর ও সুস্থ সমাজ নির্মান করি।