২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ২:৪৭
শিরোনামঃ
দাতা ও গ্রহীতার শীল, দান, পুণ্য ও পাপের প্রকৃত বিচার সমাজরত্ন উপাসক বাবু দিপুল বড়ুয়া কর্তৃক মহাসংঘদান অনুষ্ঠিত অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার-

মেসির বিদায়ী ম্যাচ কবে, কখন ও কোথায়?

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 223 বার দেখা হয়েছে
আর্জেন্টিনা জার্সিতে মেসি'র শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আর্জেন্টিনা জার্সিতে লিওনেল মেসি‘র শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। 

আগামী ৬ অক্টোবর, বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন লিও। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

এএফএ’র সূচি অনুযায়ী, ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্টালে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।


২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জার্সিতে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে লিও‘র শেষ ম্যাচ।

ঘরের মাঠে সমর্থকদের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সম্ভাবনা মেসির ক্যারিয়ারের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে পারে।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার অর্জনে ভরপুর। তার নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। জাতীয় দলের হয়ে তার সম্ভাব্য বিদায় তাই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।


আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতি ঘিরে এই ম্যাচটি তাই কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং দেশটির ফুটবল ইতিহাসের এক স্মরণীয় বিদায়মঞ্চ হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ২:৪৭)
  • ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।