১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:২২
শিরোনামঃ
অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার- বিশিষ্ট সমাজসেবক বাবু প্রদীপ মুৎসুদ্দীর পরলোকগমন মেসির বিদায়ী ম্যাচ কবে, কখন ও কোথায়?

বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬,
  • 255 বার দেখা হয়েছে

*বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া*


জ্ঞান অন্বেষণ ডেক্সঃ–  অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং মানুষের মাঝে অনন্য সেবার দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ রাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক পুলিশ পদক লাভ করেছেন রাউজানের কৃতি সন্তান উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া।

তিনি রাউজান থানার অন্তর্গত আবুরখিল উত্তর ঢাকাখালী গ্রামের শিক্ষক সম্বল কুমার বড়ুয়া ও গীতা রানী বড়ুয়ার ছেলে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়। এর মধ্যে সারাদেশ থেকে বাছাই করে মাত্র ১২ জনকে সর্বোচ্চ স্বীকৃতি *বিপিএম (সাহসিকতা)* পদক দেওয়া হয়। মেধাতালিকায় ৭ম অবস্থানে রয়েছেন অর্ণব বড়ুয়া।
তাছাড়া এডিশনাল আইজি, ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, এএসপি, ইন্সপেক্টর, এসআই, কং সহ বিভিন্ন ক্যাটাগরীতে ১৮ জনকে বিপিএম (সেবা), ১৮ জনকে পিপিএম (সাহসিকতা) এবং ৪৪ জনকে পিপিএম (সেবা) পদক প্রদান করা হয়।

জানা যায়, অর্ণব বড়ুয়া বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে আসছেন। মাদক ও সন্ত্রাস দমন এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।

তার এই অর্জনে জন্মস্থান রাউজানসহ সমগ্র বৌদ্ধ সমাজ গর্বিত। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন শুধু তার বা তার পরিবারের নয়, সমগ্র বড়ুয়া সমাজের জন্য গৌরবের ও অনন্য।

এ বিষয়ে অর্ণব বড়ুয়া বলেন, “এই অর্জন আমার একার নয়, আমার পরিবার ও সহকর্মীদের। তাদের সহযোগিতাই আমার প্রেরণার উৎস। দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা আর দায়িত্ব আরও বেড়ে গেল।”

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ৮:২২)
  • ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।