1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৩২

গুমানমর্দ্দন শান্তি বিহারে ৮ দিনব্যাপী ফ্রি বিদর্শন ভাবনা অনুশীলন কোর্স সফলভাবে সম্পন্ন

ধর্মদূত স্থবির এম ধর্মবোধি ভিক্ষু
  • প্রকাশিত হয়েছেঃ শনিবার, মে ৩০, ২০২৬,
  • 122 বার দেখা হয়েছে

গুমানমর্দ্দন শান্তি বিহারে ৮ দিনব্যাপী ফ্রি বিদর্শন ভাবনা অনুশীলন কোর্স সফলভাবে সম্পন্ন


হাটহাজারী উপজেলাস্থ ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দ্দন শান্তি বিহারে যথাযোগ্য বিনয়সম্মত পরিবেশে ৮ দিনব্যাপী ফ্রি বিদর্শন ভাবনা (ধ্যান) অনুশীলন কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২২ মে ২০২৬ ইংরেজি, শুক্রবার ধর্মদূত স্থবির এম. ধর্মবোধি ভান্তে এই বিদর্শন ভাবনা অনুশীলন কোর্সের শুভ উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী সদরস্থ ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ, বিদর্শন শিক্ষক ভদন্ত দীপালোক স্থবির মহোদয়ের দক্ষ পরিচালনায় এবং ধর্মদূত স্থবির এম. ধর্মবোধি ভান্তের সার্বিক তত্ত্বাবধানে ৭১ জন সাধক-সাধিকা এই ধ্যান শিবিরে অংশগ্রহণ করেন।

এই মহতী আয়োজনটি গুমানমর্দ্দন শান্তি বিহারের সকল উপাসক-উপাসিকার আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পাশাপাশি, আমেরিকা প্রবাসী দানশীল ব্যক্তিত্ব, ফটিকছড়ি উপজেলার আবদুল্লাপুর উত্তর বড়ুয়া পাড়ার ধর্মপ্রাণ উপাসক বাবু প্রসেনজিৎ বড়ুয়া এবং তাঁর সহধর্মিণী পুণ্যশীলা উপাসিকা রুম্পা বড়ুয়ার উদার পৃষ্ঠপোষকতা এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।

২৯ মে ২০২৬ ইংরেজি, শুক্রবার সমাপনী দিনে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে এক গাম্ভীর্যপূর্ণ সংঘদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো মহোদয়। প্রধান ধর্মদেশকের আসন অলংকৃত করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ধর্মদূত মহাস্থবির এস. লোকজিৎ ভিক্ষু মহোদয়। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো মহোদয়সহ মহান ভিক্ষুসংঘ।

উক্ত অনুষ্ঠানে প্রায় ৪০০-এর অধিক উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন এবং মধ্যাহ্নভোজন গ্রহণ করেন। এদিন বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ, সমাজরত্ন উপাসক বাবু উৎপল বড়ুয়া মহোদয়কে। স্বাগত বক্তব্য প্রদান করেন এডভোকেট তুষার কান্তি মুৎসুদ্দি, এডভোকেট জিকু বড়ুয়া এবং শিক্ষক বাবু দিলীপ বড়ুয়া মহোদয়।

বিহার অধ্যক্ষ ধর্মদূত স্থবির এম. ধর্মবোধি ভান্তের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিদর্শন ভাবনার উপর গভীর ধর্মদেশনা এবং বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিদর্শন ভাবনার তাৎপর্য
বিদর্শন ভাবনা (Vipassanā) হলো বুদ্ধ প্রদত্ত এক গভীর ধ্যানপদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তি নিজের দেহ-মনকে বাস্তবিকভাবে পর্যবেক্ষণ করে। এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো—অনিত্য (অস্থায়িত্ব), দুঃখ এবং অনাত্ম এই তিনটি সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা।

এই ধ্যানের মাধ্যমে—
মন ক্রমে শান্ত ও সংযত হয়,
লোভ, দ্বেষ ও মোহের প্রভাব কমতে থাকে,
সচেতনতা (মাইন্ডফুলনেস) বৃদ্ধি পায়,
এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়।

বর্তমান ব্যস্ত ও অস্থির জীবনে বিদর্শন ভাবনা মানুষের অন্তরে প্রশান্তি, স্থিরতা ও প্রজ্ঞার আলো জ্বালাতে বিশেষ ভূমিকা পালন করে।
এই মহাপুণ্যময় আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী সকল সাধক-সাধিকা আত্মশুদ্ধি, মানসিক প্রশান্তি এবং ধর্মীয় অনুপ্রেরণায় সমৃদ্ধ হয়েছেন—যা ভবিষ্যৎ জীবনপথে তাদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ১১:৩২)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।