1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:০৩
শিরোনামঃ
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে মেসি’র পর কে হচ্ছেন অধিনায়ক বুদ্ধ দর্শনে চিন্তা বাক্য কর্ম ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনবদ্য পুণ্যকর্মের পথ বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ১০ম সংঘরাজ পন্ডিত জ্যোতিঃপাল মহাথেরো’র স্মরণ সভা সম্পান্ন

স্থবির এম ধর্মবোধি ভান্তে
  • প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫,
  • 676 বার দেখা হয়েছে
দায়ক-দায়িকা বৃন্দ।

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ১০ম সংঘরাজ পন্ডিত জ্যোতিঃপাল মহাথেরো’র স্মরণ সভা সম্পান্ন।


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহুবাষাবিদ, বিশ্বশান্তি প্যাগোডা’র অধ্যক্ষ প্রতিষ্ঠাতা, বহুগ্রন্থের রচিয়তা,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, বিশ্বনাগরিক, সাহিত্যিক, সমাজ সংস্কারক ও গবেষক  মহামান্য  ১০ম সংঘরাজ পন্ডিত জ্যোতিপাল মহাথেরো’র মহোদয়ের ২৩তম প্রয়াণ দিবস উৎযাপন উপলক্ষে অষ্টপরিস্কারদান, সংঘদান, স্মরণ সভা ও জ্ঞাতী সম্মেলন সুন্দর ও উত্তম ভাবে সম্পন্ন হয়।

মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিঃপাল মহাথেরো।

মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিঃপাল মহাথেরো।


৪ এপ্রিল ২০২৫ ইংরেজী, শুক্রবার, ২৫৬৮ বুদ্ধবর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডায় আনন্দ আয়োজনে উক্ত স্মরন সভা ও জ্ঞাতী সম্মেলন সু-সম্পান্ন হয়।

সভা শুরুতে ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু ও প্রজ্ঞারত্ন ভিক্ষু’র মঙ্গলবানীর মাধ্যমে অষ্টপরিস্কারদান, সংঘদান, স্মরণ সভা ও জ্ঞাতী সম্মেলন সুন্দর ও উত্তম ভাবে আরম্ভ হয়।  মহান ভিক্ষু সংঘ ১০ সংঘরাজের প্রতিছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত মঙ্গলপুণ্য অনুষ্ঠানে আর্শিবাদক ছিলেন মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়, মহামান্য উপঃসংঘরাজ কর্মযোগী শীলরক্ষিত মহাথেরো মহোদয়, ভদন্ত বোধিপাল মহাথেরো মহোদয়।

সভাপতিত্ব করেন সদ্ধর্মবারিধি উপঃসংঘরাজ প্রিয়দর্শী মহাথেরো মহোদয়, উদ্ধোধক, সদ্ধর্মধারিধি বিনয়পাল মহাথেরো, প্রধান জ্ঞাতি, ধর্মসারথী শাসনানন্দ মহাথেরো,  সম্মানিত আলোচকনবৃন্দ- ভদন্ত জিনানন্দ মহাথেরো, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো, ড. ধর্মকীর্তি মহাথেরো,  ভদন্ত এস লোকজিৎ মহাথেরো,  ভদন্ত দেবমিত্র মহাথেরো, ভদন্ত দীপানন্দ মহাথেরো, ড. দেবপ্রিয় মহাথেরো, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, ভদন্ত এম. ধর্মবোধি থেরো,  ভদন্ত সুমনশ্রী থেরো, ভদন্ত সংঘজ্যোতি থেরোসহ শতাধীক মহান ভিক্ষু সংঘ।

স্বাগত ব্যক্তব্য রাখেন উৎযাপন পরিষদের আহ্বায়ক ভদন্ত ড. বুদ্ধপাল মহাথেরো, শিক্ষিক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া, বাবু নিখিল সিংহ, বাবু সত্যজীৎ বড়ুয়া, জ্যোতিষ বড়ুয়া, করুনা সিংহ ও অমিয় বড়ুয়া।

উক্ত স্মরন সভায় বক্তরা বলেন বিংশ শতাব্দীতে বাঙ্গালি বৌদ্ধ সমাজে যে ক’জন ক্ষণজম্মা পুরুষোত্তোমের জম্ম হয়েছে তাঁদের মধ্যে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ১০ম সংঘরাজ পন্ডিত জ্যোতিপাল মহাথেরো অন্যতম এবং অনন্য।
পঞ্চশীল প্রার্থনা করেন বাবু বিটন বড়ুয়া,  সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশ্বশান্তি প্যাগোডা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাবু শ্যামল কান্তি বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ৪:০৩)
  • ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।