১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৯
শিরোনামঃ
অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার- বিশিষ্ট সমাজসেবক বাবু প্রদীপ মুৎসুদ্দীর পরলোকগমন মেসির বিদায়ী ম্যাচ কবে, কখন ও কোথায়?

সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে

জ্ঞান অন্বেষণ নিউজ
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪,
  • 746 বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি দেশের এক বেসরকারি চ্যানেলকে বিষয়টি নিশ্চিত করেন বিএফআইইউ’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেয় বিএফআইইউ।

এতে করে বিশ্বসেরা অলরাউন্ডারের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরো ক্ষীণ হলো। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতোমধ্যেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৬:৫৯)
  • ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।