1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:২৮

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 414 বার দেখা হয়েছে
Oplus_131072

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত


বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন কল্পে এক সাধারণ সভা ফটিকছড়ি বিবিরহাটস্থ মায়ের দোয়া রেষ্টুরেন্টে আজ ১২ মার্চ ২৪ শুক্রবার সকাল ১১টায় ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ এর সহ সভাপতি আশীষ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাবৌযুপ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, স্বাগত বক্তব্য প্রদান করেন ভুজপুর বৌদ্ধ পরিষদের মহাসচিব সজল বড়ুয়া।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম এর স্থায়ী কার্যালয়ের পৃষ্ঠপোষক, ফটিকছড়ির কৃতি সন্তান, সংগঠক রনজয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নেতা কাজী মহসীন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মিসেস এ্যানি চৌধুরী, বাবৌযুপ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি কর আইনজীবী বুলবুল বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক তাপস বড়ুয়া, সহ সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু ও সুমন বড়ুয়া বাপ্পী, ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক প্রকৌশলী লিটু কুমার বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের অধ্যাপক সত্যজিত বড়ুয়া, হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমপ্লেক্স এর সহ সভাপতি রূপক বড়ুয়া, সাধারণ সম্পাদক রনবীর বড়ুয়া লিংকন, হাইদচকিয়া শান্তিধাম বিহারের সাবেক সভাপতি সুজিত বড়ুয়া, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ এর সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশীষ কান্তি বড়ুয়া, উদয়ন বড়ুয়া, রিংকু বড়ুয়া, শুভ বড়ুয়া, রাহুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, শিক্ষক প্রদীপ বড়ুয়া, সুমিত বড়ুয়া, টুটুল বড়ুয়া, সৈকত বড়ুয়া, পলিটন বড়ুয়া, ঊচ্ছাস বড়ুয়া, মিন্টু বড়ুয়া, শয়ন বড়ুয়া প্রমুখ।

পরিশেষে সভার সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সজল বড়ুয়াকে আহবায়ক ও রনবীর বড়ুয়া লিংকনকে সদস্য সচিব, সুমিত বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। কমিটির মেয়াদ ১ বছর।।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৫:২৮)
  • ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।