1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১:০০
শিরোনামঃ
সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা প্রাণী হত্যা ও তার চার প্রকার পাপ: বৌদ্ধধর্মের আলোকে  আলোচনাটি করলাম মা-বাবা: জীবনের শ্রেষ্ঠ সম্পদ — বৌদ্ধধর্মের আলোকে এই আলোচনা পঞ্চশীল বা পঞ্চনীতিই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু পাপগ্রস্ত মানুষের দুঃখ ও মৃত্যুমুখে পতন:

একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষু’র উপর হামলার একমাস পার হলেও গ্রেফতার হয়নি কেউ

প্রতিবেদকঃ
  • প্রকাশিত হয়েছেঃ সোমবার, এপ্রিল ৮, ২০২৪,
  • 563 বার দেখা হয়েছে

একুশে পদক প্রাপ্ত ডক্টর জিনবোধি ভিক্ষুর উপর হামলার একমাস পার হলেও গ্রেফতার হয়নি কেউ !


ডেস্ক নিউজ : শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত গুণীজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ডক্টর জিনবোধি ভিক্ষুর উপর ন্যাক্কার জনক হামলার একমাস অতিবাহিত হলেও অপরাধীরা এখনো আইনের আওতায় না আসায় প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


৮ এপ্রিল সোমবার নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে হামলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের মহান ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকা বৃন্দের আয়োজনে দুপুর ৩: ০০ ঘটিকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ডক্টর দীপঙ্কর ভিক্ষুর সঞ্চলনায় সভাপতিত্ব করেন, অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির
প্রধান অতিথি ছিলেন , ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির
মূখ্য আলোচক, এস লোকজিৎ মহাস্থবির,
উদ্ধোধক ছিলেন জ্ঞান অন্বেষণ নিউজ এর সম্পাদক ও প্রকাশক স্থবির এম. ধর্মবোধি ভিক্ষু, উপস্থিত ছিলেন প্রিয়রত্ন মহাথের,জে ধর্মবোধি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, অগ্রালংকার ভিক্ষু, প্রিয়তিষ্য ভিক্ষু সুমনপাল থেরো,আর্যমিত্র মহাথেরো সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুরা এবং বৌদ্ধ নর নারীবৃন্দ।

এতে ব্যক্তব্য রাখেন এড. দীর্ঘতম বড়ুয়া, এড. সুজন কুমার বড়ুয়া, শিক্ষক বিশু কুমার বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, সাংবাদিক সরোজ বড়ুয়া , ব্যাংকার বিজয় বড়ুয়া, সুশীল বড়ুয়া, মিলু বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, শেলী বড়ুয়া, সোমা মুৎসুদ্দী প্রমুখ ।

বক্তারা বলেন, একুশে পদক প্রাপ্ত ডক্টর জিনবোধি মহাথের‘র উপর এই ন্যাক্কার জনক হামলা দীর্ঘ একমাস অতিবাহিত হয়ে গেলেও দোষী ব্যক্তিরা এখনো আইনের আওতায় আসেনি , তারা এখনো ফেসবুক সহ নানা ভাবে বিভিন্ন অপ প্রচারসহ নানা ভাবে জিনবোধি ভিক্ষুকে হেনস্থা করার অপচেষ্টায় লিপ্ত, তাদের অবিলম্বে গ্রেফতায় করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় ।

বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অধ্যাপক ডক্টর জিনবোধি ভিক্ষুকে একুশে পদকে ভূষিত করে সম্মানিত করেছেন আর সেই পদক আর সম্মানকে প্রশ্নবিদ্ধ করতে কতিপয় ব্যক্তি ফেসবুকে নানা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে রাষ্ট্র বিরোধী কাজে জড়িত রয়েছেন, সেই সব ষড়যন্ত্র কারী ও অপপ্রচার কারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় ।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১:০০)
  • ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।