1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১:০১
শিরোনামঃ
সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা প্রাণী হত্যা ও তার চার প্রকার পাপ: বৌদ্ধধর্মের আলোকে  আলোচনাটি করলাম মা-বাবা: জীবনের শ্রেষ্ঠ সম্পদ — বৌদ্ধধর্মের আলোকে এই আলোচনা পঞ্চশীল বা পঞ্চনীতিই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু পাপগ্রস্ত মানুষের দুঃখ ও মৃত্যুমুখে পতন:

অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে শারীরিকভাবে লাঞ্চিত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বৌদ্ধ সমাজ

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ রবিবার, মার্চ ১০, ২০২৪,
  • 726 বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে শারীরিকভাবে লাঞ্চিত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বৌদ্ধ সমাজ।

শনিবার (৯ মার্চ) চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জন্য কলঙ্কিত অধ্যায় বলে মনে করছে বৌদ্ধ সমাজ। একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক। ভদন্ত  জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করেন, তাঁর ওপর হামলা আর বৌদ্ধ সমাজের ওপর হামলা একই কথা। অবিলম্বে এ হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি চাই।’

বক্তারা আরও বলেন, এটা একটা চক্রান্ত এবং দুই দিনব্যাপী আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান পণ্ড করার অপকৌশল। রেখা বড়ুয়া নামের সেই মহিলা আগের দিন বৃহস্পতিবার রাতেও সাজানো ঘটনা ঘটাতে ভিক্ষুর থাকার রুমের সামনে গিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করেছিল বলে উল্লেখ করেন বক্তারা।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মনিধি উপসংঘরাজ ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের বলেন, ‘গতকালকের (শুক্রবার) ঘটনা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। যেখানে একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা চালানো হয়। যা ভিক্ষু সামাজের জন্য লজ্জা ও অপমানজনক।’

চট্টগ্রাম সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অর্থদশী বড়ুয়া বলেন, ‘একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধির ওপর হামলা সম্পূর্ণ বৌদ্ধ ধর্মাবলম্বী সাধারণ মানুষের ওপর হামলা একই কথা। তিনি আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন। এই হামলার বিচার চাই।’

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১:০১)
  • ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।