1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:০৪
শিরোনামঃ
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে মেসি’র পর কে হচ্ছেন অধিনায়ক বুদ্ধ দর্শনে চিন্তা বাক্য কর্ম ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনবদ্য পুণ্যকর্মের পথ বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা

বিশ্বকাপে বাদ পড়েও কত টাকা পাচ্ছে বাংলাদেশ

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 659 বার দেখা হয়েছে

বড় স্বপ্ন নিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারেনি সাকিবরা। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা। সর্বশেষ গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। টাইগারদের হাতে রয়েছে আরও দুইটি ম্যাচ। ওই দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। নিয়মরক্ষার এই দুই ম্যাচ খেলেই পরের বিশ্বকাপে চোখ রেখে ফিরতে হবে ঘরের মাটিতে। তবে বিশ্বকাপ থেকে একেবারে খালি হাতে ফিরবে না সাকিব-লিটনরা। ফেরার আগে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের প্রাইজমানিও নিয়ে আসবে দলটি।

প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১০ লাখ টাকা করে। এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হচ্ছে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে। টুর্নামেন্টে বাংলাদেশের এখনও বাকি আছে দুটি ম্যাচ। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ। সে হিসেবে এখন পর্যন্ত হিসেবে করলে বাংলাদেশ পাচ্ছে দেড় কোটি টাকার মতো। শেষ দুই ম্যাচে জিততে পারলে টাকার অঙ্কটা বাড়বে আরও।

এবারের বিশ্বকাপে এক কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা)। আর যারা ফাইনালে হারবে, তাদের পকেটে যাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। অর্থাৎ রানার্স-আপ দলটি পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৮ লাখ টাকা করে।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ৪:০৪)
  • ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।