1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:৩৪
শিরোনামঃ
বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা প্রাণী হত্যা ও তার চার প্রকার পাপ: বৌদ্ধধর্মের আলোকে  আলোচনাটি করলাম মা-বাবা: জীবনের শ্রেষ্ঠ সম্পদ — বৌদ্ধধর্মের আলোকে এই আলোচনা

বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬,
  • 52 বার দেখা হয়েছে

*বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া*


জ্ঞান অন্বেষণ ডেক্সঃ–  অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং মানুষের মাঝে অনন্য সেবার দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ রাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক পুলিশ পদক লাভ করেছেন রাউজানের কৃতি সন্তান উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া।

তিনি রাউজান থানার অন্তর্গত আবুরখিল উত্তর ঢাকাখালী গ্রামের শিক্ষক সম্বল কুমার বড়ুয়া ও গীতা রানী বড়ুয়ার ছেলে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়। এর মধ্যে সারাদেশ থেকে বাছাই করে মাত্র ১২ জনকে সর্বোচ্চ স্বীকৃতি *বিপিএম (সাহসিকতা)* পদক দেওয়া হয়। মেধাতালিকায় ৭ম অবস্থানে রয়েছেন অর্ণব বড়ুয়া।
তাছাড়া এডিশনাল আইজি, ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, এএসপি, ইন্সপেক্টর, এসআই, কং সহ বিভিন্ন ক্যাটাগরীতে ১৮ জনকে বিপিএম (সেবা), ১৮ জনকে পিপিএম (সাহসিকতা) এবং ৪৪ জনকে পিপিএম (সেবা) পদক প্রদান করা হয়।

জানা যায়, অর্ণব বড়ুয়া বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে আসছেন। মাদক ও সন্ত্রাস দমন এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।

তার এই অর্জনে জন্মস্থান রাউজানসহ সমগ্র বৌদ্ধ সমাজ গর্বিত। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন শুধু তার বা তার পরিবারের নয়, সমগ্র বড়ুয়া সমাজের জন্য গৌরবের ও অনন্য।

এ বিষয়ে অর্ণব বড়ুয়া বলেন, “এই অর্জন আমার একার নয়, আমার পরিবার ও সহকর্মীদের। তাদের সহযোগিতাই আমার প্রেরণার উৎস। দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা আর দায়িত্ব আরও বেড়ে গেল।”

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৪:৩৪)
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।