1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:২২
শিরোনামঃ
কঠিন চীবর দানে অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী স্ট্রোক প্রতিরোধে দৈনন্দিন জীবনযাপনে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে মেসি’র পর কে হচ্ছেন অধিনায়ক বুদ্ধ দর্শনে চিন্তা বাক্য কর্ম ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনবদ্য পুণ্যকর্মের পথ বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

জ্ঞান অন্বেষণ নিউজ
  • প্রকাশিত হয়েছেঃ সোমবার, জুন ৯, ২০২৫,
  • 506 বার দেখা হয়েছে

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ আবদুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়,  দেশে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত ৩টায় ইমিগ্রেশন ত্যাগ করেন তিনি।
 
গত ৭ মে দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
 
কিশোরগঞ্জে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মিছিলে হামলা, গুলিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনের নামে মামলা হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদেরও নাম রয়েছে।
 
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। তার দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও ২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।
 
আবদুল হামিদ ‌ব্যক্তি হিসেবে ১৭তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে ২০১৩ সালের ২৪ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি।
 
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন আবদুল হামিদ। নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।   

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৬:২২)
  • ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।