1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৪৯

বোয়ালখালী জ্যৈষ্ঠপুরা গ্রামস্থ প্রয়াত দেবেন্দ্র লাল বড়ুয়া স্বরণ সভা সম্পান্ন

বাবু অসীম বড়ুয়া
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 596 বার দেখা হয়েছে

বোয়ালখালী জ্যৈষ্ঠপুরা গ্রামস্থ প্রয়াত দেবেন্দ্র লাল বড়ুয়া স্বরণ সভা সম্পান্ন

প্রতিবেদক- বাবু অসীম বড়ুয়া


বোয়ালখালী উপজেলার অন্তর্গত ছোট্ট সদ্ধর্ম পল্লী, পশ্চিম জ্যৈষ্ঠপুরা ।


অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধ বিহারের শ্রদ্ধাবান উপাসক, প্রয়াত দেবেন্দ্র লাল বড়ুয়ার প্রতি পুণ্যদান ও স্বরন সভা করতে গিয়ে, পরিবার কর্তৃক আয়োজিত বাৎসরিক অষ্টপরিস্কারসহ সংঘদান , বুদ্ধ মুর্তিদান ও শিশুকণ্যা বিপাসসনা বড়ুয়া প্রজ্ঞার শুভ কর্ণ ভূষণকে কেন্দ্র করে ,জ্ঞাতী ভোজনের পুণ্যময় অনুষ্ঠান সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে।

উক্ত পুণ্যদান অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপ-সংঘরাজ শাসন ভাস্কর, মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ পূজনীয় ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির মহোদয়,

প্রধান অতিথির আসন অলংকৃত করেন বৈদ্যপাড়া শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির মহোদয়, প্রধান সদ্ধর্ম দেশকের আসন অলংকৃত করেন, বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানমিত্র মহাস্থবির মহোদয়,

সংঘদানের ব্যানার

সংঘদানের ব্যানার

উক্ত পুণ্যদান অনুষ্ঠান শুভ উদ্ভোধনী ঘোষনা করেন, শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ সুদেশক – শ্রদ্ধেয় ভদন্ত পরমানন্দ মহাস্থবির মহোদয়, এবং পরম জ্ঞাতীর আসন অলংকৃত করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন এবং প্রাণবন্ত ও শ্রোতি মধুর সদ্ধর্ম ভাষণ প্রদান করে উক্ত পুণ্যদান অনুষ্ঠানকে ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ রূপদান করেছেন গুমানমর্দন শান্তি বিহারের শ্রদ্ধেয় অধ্যক্ষ ও শ্রদ্ধালংকার ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠাতা ভদন্ত এম. ধর্মবোধি স্থবির মহোদয়।

উক্ত পুণ্যদান অনুষ্ঠানে আরো প্রাজ্ঞ ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত হয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত ইন্দ্রবংশ মহাস্থবির, ভদন্ত মৈত্রীপ্রিয় স্থবির, ভদন্ত শান্তবোধি স্থবির, ভদন্ত প্রজ্ঞারশ্মি স্থবির, ভদন্ত শরণপাল ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু এবং শ্রমণ সংঘগন।

সংঘদান অনুষ্ঠানের উপাসক-উপাসিকা পরিষদ

সংঘদান অনুষ্ঠানের উপাসক-উপাসিকা পরিষদ

সংঘদান অনুষ্ঠানের উপাসক-উপাসিকা পরিষদ

সংঘদান অনুষ্ঠানের উপাসক-উপাসিকা পরিষদনিজ গ্রাম ও বিভিন্ন গ্রামের ধর্মপরায়ন সামাজিক ব্যক্তিত্বের উপস্থিতিতে উক্ত পুণ্যদান অনুষ্ঠান ও জ্ঞাতী ভোজন এবং উক্ত পরিবারের বড় সন্তান বিপ্লব বড়ুয়া ও পুত্র বধূ শ্রীমতী দীপা বড়ুয়ার একমাত্র আদরের কন্যা প্রজ্ঞা বড়ুয়ার কর্ণ ভূষণ অনুষ্ঠান সুন্দর ও সুচারুরূপে সু-সম্পন্ন হয়।

এই পুণ্যময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ও BDT র কর্মকর্তা অসীম বড়ুয়া।

উক্ত পুণ্যদান অনুষ্ঠান থেকে প্রয়াত দেবেন্দ্র লাল বড়ুয়ার নির্বাণ সুখ কামনা করে, অতীশ দীপঙ্কর সার্বজনীন বৌদ্ধ বিহারের বুদ্ধ প্রতিবিম্ব দাতা পরম জ্ঞাতী সংঘদরদি উপাসক বাবু বিপ্লব বড়ুয়া ও উপাসিকা শ্রীমতী দীপা বড়ুয়া এবং আজকের অনুষ্ঠান আয়োজক সকলের কল্যাণ কামনা করে পরম কৃতজ্ঞতায় পুণ্যদান করছি।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৩:৪৯)
  • ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।