1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:১৫
শিরোনামঃ
কঠিন চীবর দানে অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী স্ট্রোক প্রতিরোধে দৈনন্দিন জীবনযাপনে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে মেসি’র পর কে হচ্ছেন অধিনায়ক বুদ্ধ দর্শনে চিন্তা বাক্য কর্ম ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনবদ্য পুণ্যকর্মের পথ বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি

বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বাবু রবীন্দ্রশ্রী বড়ুয়া।

স্থবির এম ধর্মবোধি ভান্তে
  • প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩,
  • 653 বার দেখা হয়েছে

জ্ঞান অন্বেষণ নিউজ: বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।

যোগদানের পর বুধবার (২২ নভেম্বর) প্রথম কর্মদিবসে ঢাকা শের-ই বাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

এ সময় বেতারের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

এর আগের দিন মঙ্গলবার (২১ নভেম্বর) বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেন ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।

পরিদর্শনকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব শেষে সংক্ষিপ্ত মতবিনিময় করেন বেতার মহাপরিচালক। এ সময় তিনি কর্মকর্তাদের পদোন্নতিসহ বেতারের সার্বিক বিষয়ে কথা বলেন।

বেতার কর্মকর্তারা এ সময় মহাপরিচালকের কাছে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেতারের নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণসহ নানা দাবি তুলে ধরেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ( বার্তা) এএসএম জাহিদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান কামাল আহমেদ, প্রধান প্রকৌশলী তৌহিদুর রহমান, বানিজ্যিক কার্যক্রমের পরিচালক সায়েদ মোস্তফা কামাল, ট্রান্সক্রিপসন সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন মৃধা, বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক  শাহনাজ বেগম, মো. বশির উদ্দিন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের পরিচালক মো. বশির উদ্দিন, পরিচালক (অনুষ্ঠান) আবুল হোসেন, পরিচালক (শিক্ষা) আব্দুল হক, পরিচালক (সংগীত)
মো.আরিফুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), মো. আল আমিন খানসহ অনেকে।

প্রসঙ্গত বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের বাসিন্দা ডা. অশোক বড়ুয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৭:১৫)
  • ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।