1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:২৮
শিরোনামঃ
কঠিন চীবর দানে অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী স্ট্রোক প্রতিরোধে দৈনন্দিন জীবনযাপনে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে মেসি’র পর কে হচ্ছেন অধিনায়ক বুদ্ধ দর্শনে চিন্তা বাক্য কর্ম ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনবদ্য পুণ্যকর্মের পথ বিপিএম (সাহসিকতা) পদকে ভূষিত অর্ণব বড়ুয়া মৃত্যুর সময় মানুষের মন কেমন হয় এবং মৃত্যু কত প্রকার পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ বুদ্ধিস্ট ফেডারেশনের

প্রতিবেদক- স্থবির এম. ধর্মবোধি ভান্তে
  • প্রকাশিত হয়েছেঃ শনিবার, অক্টোবর ২১, ২০২৩,
  • 891 বার দেখা হয়েছে

আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

আজ শনিবার বুদ্ধিস্ট ফেডারেশনের সহপ্রচার সম্পাদক নিপু বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে ওঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। প্রবারণা উৎসবের দিন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশ ও নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূরদূরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাঁধা-বিঘ্নতার সম্মুখীন হবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করা গেল।’

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৬:২৮)
  • ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।