১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:২৮
শিরোনামঃ
সমাজরত্ন উপাসক বাবু দিপুল বড়ুয়া কর্তৃক মহাসংঘদান অনুষ্ঠিত অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার- বিশিষ্ট সমাজসেবক বাবু প্রদীপ মুৎসুদ্দীর পরলোকগমন

জনগণের কাছে সেনাবাহিনীর দায়বদ্ধতা রয়েছে

প্রতিবেদন- জ্ঞান অন্বেষণ অনলাই নিউজ
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩,
  • 590 বার দেখা হয়েছে

জনগণের কাছে সেনাবাহিনীর দায়বদ্ধতা রয়েছে”


বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বলেছেন, নিজেদের জীবন উৎসর্গ করে হলেও সেনা সদস্যরা তাদের ওপর অর্পিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষারদায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। কারণ জনগণের কাছে সেনাবাহিনীর দায়বদ্ধতা রয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজশাহীতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুট ব্যাচের (২০২৩) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্রধান অতিথির বক্তব্যকালে তিনিএকথা বলেন। জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বলেন, সৈনিক জীবন শুধুমাত্র একটি চাকরির নয়, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপামর জনগণের যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য।

এ সময় তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশিক্ষণ শেষ করা নতুন রিক্রুটদের কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গেদায়িত্ব পালনের নির্দেশনা দেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান বুধবার রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে আয়োজন করা হয়।
এতে শপথগ্রহণ প্যারেড অনুষ্ঠানে রিক্রুট ব্যাচের সদস্যরা অংশ নেন

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৭:২৮)
  • ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।