১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:৪৭
শিরোনামঃ
অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার- বিশিষ্ট সমাজসেবক বাবু প্রদীপ মুৎসুদ্দীর পরলোকগমন মেসির বিদায়ী ম্যাচ কবে, কখন ও কোথায়?

কলেজ ছাত্র শাওন বড়ুয়া খুন

অনি বড়ুয়া
  • প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪,
  • 667 বার দেখা হয়েছে

চট্টগ্রামের অনন্যা আবাসিকে নিয়ে দুর্বৃত্তরা খুন করল
কলেজ ছাত্র শাওন বড়ুয়াকে

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা ছুরিকাঘাতে ওই ছাত্রকে খুন করেছে তা এখনো জানা যায়নি।

নিহত শাওন বড়ুয়া ওমরগণি এম.ই.এস. কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি ওয়েডিং ফটোগ্রাফির কাজ করতেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ছাবেদ আলী বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ওই যুবকের লাশ উদ্ধার করেছি আমরা।প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হচ্ছে।’

এ ঘটনায় শাওন বড়ুয়ার বাবা বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামল দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

শাওন বড়ুয়ার মামা তাপস বড়ুয়ার বরাতে জানা যায়, ‘শাওন মূলত ফটোগ্রাফি করতো। সে গতকাল সন্ধ্যায় একটি বিয়েতে যেতে বাসা থেকে বের হয়। এ সময় তার সাথে ক্যামেরা ট্রাইপডসহ আরও অনেক সরঞ্জাম ছিল। গতকাল রাতে সে আর বাসায় ফেরেনি। আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ সময় তার কাছে শুধুমাত্র মোবাইল ছিলো

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৭:৪৭)
  • ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।