১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:০৯
শিরোনামঃ
অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার- বিশিষ্ট সমাজসেবক বাবু প্রদীপ মুৎসুদ্দীর পরলোকগমন মেসির বিদায়ী ম্যাচ কবে, কখন ও কোথায়?

পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্তি লাগছে, কোনো রোগের লক্ষণ নয় তো?

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪,
  • 575 বার দেখা হয়েছে

প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমের পরেও ক্লান্তি কাটছে না, এমন সমস্যায় অনেকেই ভোগেন। শুধু কি কাজের চাপ, নাকি এর পেছনে কোনো গুরুতর কারণ।

বিশেষজ্ঞদের মতে, শরীরে আয়রনের অভাব হলে এ লক্ষণ দেখা দিতে পারে। যা অনেকেই সাধারণ হিসেবে বিবেচনা করেন। তবে অতিরিক্ত ক্লান্তি কিংবা ঘন ঘন বুকে ব্যথা হতে পারে আয়রনের ঘাটতির লক্ষণ।

দেহে আয়রনের অভাব ঘটছে, এ বিষয়টি প্রাথমিকভাবে বুঝতে পারেন না অনেকিই। তবে কিছু লক্ষণ দেখে সহজেই তা নির্ধারণ করা যায়। তবে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন, শরীরে আয়রনের ঘাটতি আছে?

ক্লান্তি

শরীরে আয়রনের ঘাটতির অন্যতম বড় লক্ষণ হলো ক্লান্তি। সঠিক সময়ে খাওয়া-দাওয়া, বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত ঘুমোনোর মতো দৈনন্দিন ক্রিয়াকলাপগুলো স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরলে সতর্ক হতে হবে।

শরীরে আয়রনের ঘাটতি থাকলে এমন হতে পারে। আয়রনের ঘাটতি ঘটলে শরীরের প্রতিটি অঙ্গের কোষে কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না। ফলে মাঝেমাঝেই ক্লান্ত লাগে।

মাথা ঘোরা-মাথাব্যথা

শরীরে আয়রনের পরিমাণ কম গেলে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়।

মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথাব্যথা, শারীরিক অস্বস্তি হয়। এমনকি ঋতুস্রাব চলাকালীন মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।

নখ ভেঙে যায়

নখ একটু বড় হতে না হতেই ভেঙে যাওয়ার কারণও কিন্তু হতে পারে আয়রনের ঘাটতি। আয়রন নখ ভালো রাখতে সাহায্য করে। তবে স্বাভাবিকের তুলনায় শরীরে আয়রনের পরিমাণ কমে গেলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।

ত্বক বিবর্ণ হয়ে যায়

শরীরের রক্তের অভাবে ত্বক অনেক সময় ফ্যাকাশে ও বিবর্ণ হয়ে পড়ে। এই উপসর্গকে রক্ত স্বল্পতার লক্ষণ বলেও ধরা হয়।

বুকে ব্যথা

আয়রনের অভাবে শরীরের সব অংশে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহের কারণেই মূলত বুকে ব্যথা হয়। এর ফলে শ্বাস নিতেও অসুবিধা হয়।

উচ্চ রক্তচাপ বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও ঘন ঘন বুকে ব্যথা হলে আয়রনের অভাব আছে বলে ধরা যেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৬:০৯)
  • ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।