১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১৬
শিরোনামঃ
অক্ষয় কীর্তিতে কিংবদন্তি পুণ্যপুরুষ পণ্ডিত শ্রদ্ধালংকার মহাথেরের শীলবান, প্রজ্ঞাবান ভিক্ষু ছাড়া বিহার অন্ধকার, বিহার ও ভিক্ষু ছাড়া বৌদ্ধ সমাজের অস্তিত্ব বিপন্ন শ্রদ্ধালংকার বুদ্ধ বিহার ও ভাবনা কুটিরের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা: প্রাচীন ঐতিহ্য থেকে সমকালীন সমাজের আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণ নিজের মত করে বাঁচাই উত্তম ও গুরুত্বপূর্ণ- তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি সদ্ধর্মনিধি ভদন্ত বিমলানন্দ মহাথেরের মহাপ্রয়াণ লাভ করেছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গুমানমর্দন শান্তি বিহার- বিশিষ্ট সমাজসেবক বাবু প্রদীপ মুৎসুদ্দীর পরলোকগমন মেসির বিদায়ী ম্যাচ কবে, কখন ও কোথায়?

ডিপজলের প্যানেলে সম্পাদক পদে মনোনয়ন পাচ্ছেন না জায়েদ

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ সোমবার, নভেম্বর ১৩, ২০২৩,
  • 493 বার দেখা হয়েছে

ডিপজলের প্যানেলে সম্পাদক পদে মনোনয়ন পাচ্ছেন না জায়েদ


আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তবে জাতীয় নির্বাচনের জন্য সময়টা এদিক-সেদিক হতে পারে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা না করা হলেও ইতোমধ্যে প্যানেল গুছিয়ে নিচ্ছেন প্রার্থীরা। এবার সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

সম্প্রতি এক গণমাধ্যমকে ডিপজল জানান, তার প্যানেল প্রস্তুত। এতে থাকছে নানা চমক। কিন্তু সেই কী, তা জানাননি।

শিল্পী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে ডিপজলের সুসম্পর্ক রয়েছে। এবার তাকে প্যানেলে রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, “জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনো চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।

শোনা যাচ্ছে, তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন মৌসুমী। এ বিষয়ে ডিপজল বলেন, “মৌসুমী আসতে পারে। রুবেলও আসতে পারে। তারা দুইজনেই ফিফটি-ফিফটি। পুরো হান্ড্রেড কাউকে ধরি নাই। তবে যাকে নেব সবাই খুশি হবে, আমার মনে হয়।”

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৭:১৬)
  • ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।