1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৪
শিরোনামঃ
সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা প্রাণী হত্যা ও তার চার প্রকার পাপ: বৌদ্ধধর্মের আলোকে  আলোচনাটি করলাম মা-বাবা: জীবনের শ্রেষ্ঠ সম্পদ — বৌদ্ধধর্মের আলোকে এই আলোচনা পঞ্চশীল বা পঞ্চনীতিই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু পাপগ্রস্ত মানুষের দুঃখ ও মৃত্যুমুখে পতন:

শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন করলেন বৌদ্ধ যুব পরিষদ, রাংগুনিয়া শাখা

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ রবিবার, মে ৩১, ২০২৬,
  • 301 বার দেখা হয়েছে

শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন করলেন বৌদ্ধ যুব পরিষদ রাংগুনিয়া শাখা


রাঙ্গুনিয়া প্রতিনিধি:


শান্তি, মৈত্রী ও করুণার বাণীকে ধারণ করে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, রাঙ্গুনিয়া সৈয়দবাড়ি শাখার উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে বৈকালীক সংঘদান, অষ্টপরিষ্কার দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন নন্দিত সংঘপুরোধা ড. প্রিয়ানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উত্তমানন্দ থেরো। প্রধান ধর্মদেশক হিসেবে মূল্যবান ধর্মদেশনা প্রদান করেন ধর্মদূত স্থবির এম ধর্মবোধি ভান্তে মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত সংঘপুরোধা, সুদেশক ভদন্ত নন্দশ্রী থেরো মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষাবিদ স্বরূপানন্দ থেরো মহোদয়, ভদন্ত অরূপানন্দ ভিক্ষু, গুণত্তম ভিক্ষুসহ সম্মানিত ভিক্ষুসংঘের সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সুন্দর ভাবে উপস্থাপনা করেন নন্দিত পুণ্যপুরুষ সুদেশক ভদন্ত নন্দশ্রী স্থবির ও অর্ক তালুকদার।

ভিক্ষু সংঘ বৌদ্ধ যুব পরিষদের

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রাকিব তালুকদার। অতিথি ও উপস্থিত ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সুগত তালুকদার ও বাবু সিম্পু তালুকদার। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন প্রলয় তালুকদার।

ধর্মসভায় প্রধান ধর্মদেশক এম ধর্মবোধি ভান্তে বুদ্ধের অহিংসা, মৈত্রী, করুণা ও প্রজ্ঞার শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বুদ্ধের প্রদর্শিত পথ মানবজাতির কল্যাণ, সম্প্রীতি ও শান্তির পথ। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বুদ্ধের আদর্শ অনুসরণ করলে মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।”

বক্তারা শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, এই পবিত্র তিথি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা বহন করে। তারা সকলকে নৈতিকতা, সহনশীলতা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের আহ্বান জানান।

পরে উপস্থিত ভক্তবৃন্দ ভিক্ষুসংঘকে বৈকালীক সংঘদান ও অষ্টপরিষ্কার দান প্রদান করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্রপাঠ, আশীর্বাদ প্রদান এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, উপাসক-উপাসিকা এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ভক্তিময় ও ধর্মীয় আবহে সম্পন্ন হয়।

সভা সমাপ্তিতে ভিক্ষু সংঘ বৃন্দ বৌদ্ধ যুব পরিষদের এমন সুন্দর আয়োজনের জন্য অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৩:৩৪)
  • ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।