1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৩৪

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হলেন ডা. অসীম কুমার বড়ুয়া

ধর্মদূত স্থবির এম ধর্মবোধি ভিক্ষু
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 74 বার দেখা হয়েছে

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হলেন ডা. অসীম কুমার বড়ুয়া


চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ-এর পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি সর্বসম্মতিক্রমে তাকে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সুপারিশ করে। পরবর্তীতে ২০ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় সেই সুপারিশ অনুমোদিত হয়।

প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি অধ্যাপক, উপাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৮ সালে এমবিবিএস এবং ১৯৯৮ সালে এমসিপিএস ও ডিএফএম ডিগ্রি অর্জন করেন। পেশাজীবনের শুরুতে ঢাকার সমরীতা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন। পরবর্তীতে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা-এর হারলা বড়ুয়া পাড়া গ্রামের সন্তান ডা. অসীম কুমার বড়ুয়া দায়িত্ব গ্রহণ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৭:৩৪)
  • ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।