1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:১৩
শিরোনামঃ
সপ্ত অপরিহানীয় ধর্ম: সংঘবদ্ধ জাতি ও আদর্শ সমাজ গঠনের বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সম্মান আয়নার মতো—আপনি যেমন দেবেন, তেমনই ফিরে পাবেন নিজের মন-চিত্তকে জানা: বুদ্ধদর্শনের আলোকে আত্ম-পর্যবেক্ষণ ও সত্য উপলব্ধি কর্মফল, কর্মনিয়তি এবং তথাগত বুদ্ধের জীবনদর্শন: ধর্মের পরিহানির মূল কারণ: না জেনে, না বুঝে পণ্ডিত হওয়ার প্রবণতা প্রাণী হত্যা ও তার চার প্রকার পাপ: বৌদ্ধধর্মের আলোকে  আলোচনাটি করলাম মা-বাবা: জীবনের শ্রেষ্ঠ সম্পদ — বৌদ্ধধর্মের আলোকে এই আলোচনা পঞ্চশীল বা পঞ্চনীতিই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু পাপগ্রস্ত মানুষের দুঃখ ও মৃত্যুমুখে পতন:

”আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন কাল

প্রতিবেদক- স্থবির এম. ধর্মবোধি ভান্তে
  • প্রকাশিত হয়েছেঃ বুধবার, অক্টোবর ২৫, ২০২৩,
  • 542 বার দেখা হয়েছে

আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন কাল


জাতীয় স্বার্থে প্রিয় সাংবাদিক ভাইদের উপস্থিতি ও সর্বস্থরের সকলের উপস্থিতি কামনা করছেনন ড. জিনবোধি ভিক্ষু।



প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ধ্বংসপ্রাপ্ত বিদ্যাপীঠ পণ্ডিত বিহারের ঐতিহ্যকে কালোত্তীর্ণ করার জন্য ২০১১ সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা একযুগ অতিক্রান্ত হলেও অদ্যাবদি আলোর মুখ দেখেনি।

আগামী ২৮ অক্টোবর’২৩,তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারাতে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তিনি চট্টগ্রামে সরকার কর্তৃক উন্নয়নমুখী নানান ধরণের অবকাঠামো উদ্বোধন করবেন।

মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের প্রাক্কালে তার প্রতিশ্রুত ও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা গণমাধ্যমে তুলে ধরে মাধ্যমে তার দৃষ্টিগোচরের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর’২৩, রোজ বৃহঃস্পতিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এর ২য় তলায় অবস্থিত এস. রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে জাতির সূর্যসন্তান বীরমুক্তিযোদ্ধা সহ চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ্, রাজনীতিবি্দ, পেশাজীবি, আইনজীবি, ছাত্র প্রতিনিধি, সংস্কৃতিকর্মী ও উন্নয়ন সংগঠকসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

উক্ত সাংবাদিক সম্মেলনে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’ এর আহবায়ক ড. জিনবোধি ভিক্ষু ও সদস্য সচিব নাট্যনির্দেশক মোস্তফা কামাল যাত্রা।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৪:১৩)
  • ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।