1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:০৫
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু পাপগ্রস্ত মানুষের দুঃখ ও মৃত্যুমুখে পতন: বাংলায় থেরবাদ বৌদ্ধধর্ম প্রতিষ্ঠার ইতিহাস : উৎপত্তি, বিকাশ ও পুনর্জাগরণ শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন করলেন বৌদ্ধ যুব পরিষদ, রাংগুনিয়া শাখা গুমানমর্দ্দন শান্তি বিহারে ৮ দিনব্যাপী ফ্রি বিদর্শন ভাবনা অনুশীলন কোর্স সফলভাবে সম্পন্ন পাট্ঠান পাঠের উপকারিতা ও প্রয়োজনীয়তা আদর্শবান নীতিপরায়ণ সন্তানই মহাসম্পদ এবং পিতামাতার উত্তম আশীর্বাদ বৌদ্ধ বিহারের মালিকানা ও পরিচালনা: বিনয় সম্মত আলোচনা বৌদ্ধ দর্শনে অরহৎ চিনার উপায় পঞ্চশীল: নৈতিক জীবন ও বিশ্বশান্তির ভিত্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু

ধর্মদূত স্থবির এম ধর্মবোধি ভিক্ষু
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 84 বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে “থেরীগাথা ও থেরী অপাদানে নারীজীবন, সমাজ ও দর্শন” শীর্ষক গবেষণাভিত্তিক অভিসন্দর্ভের মাধ্যমে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের সুযোগ্য অধ্যক্ষ ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু।

তাঁর এই গৌরবময় অর্জনে ধর্মপ্রাণ বৌদ্ধসমাজসহ শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

ভদন্ত মহাস্থবির ড. লোকজিৎ ভিক্ষুর জন্ম ১৯৭৯ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত সাঙ্গু নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঐতিহ্যবাহী শীলঘাটা গ্রামে। পিতা স্বর্গীয় ধীরেন্দ্র লাল বড়ুয়া ও মাতা স্বর্গীয় নিরুবালা বড়ুয়ার ছয় পুত্র ও চার কন্যার মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। শৈশবে তাঁর নাম ছিল লোকপ্রিয় বড়ুয়া। শৈশবকাল থেকেই ধর্মপ্রাণ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠায় সত্য, ন্যায়, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁর জীবনে গভীরভাবে প্রোথিত হয়।

উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির পর ২০০০ সালের ৩১ অক্টোবর তিনি ধর্মীয় জীবন গ্রহণের দৃঢ় সংকল্পে প্রব্রজ্যা লাভ করেন। অগ্রজ ড. অর্থদর্শী বড়ুয়ার অনুপ্রেরণা ও নির্দেশনায় শীলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর নিকট প্রব্রজ্যা গ্রহণ করেন এবং পরবর্তীতে একাদশ সংঘরাজ ভদন্ত শাসনশ্রী মহাথেরোর উপাধ্যায়ত্বে উপসম্পদা লাভ করেন। উপসম্পদা গ্রহণের পর তিনি চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে পরবর্তীতে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন এবং নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ধর্মচর্চা, ধ্যানানুশীলন ও সদ্ধর্ম প্রচারের পাশাপাশি তিনি উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পালি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড থেকে সূত্র, বিনয় ও অভিধর্ম পরীক্ষায় প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। দীর্ঘ অধ্যবসায়, গবেষণা ও সাধনার মাধ্যমে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে তিনি বৌদ্ধ শিক্ষাঙ্গনে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।

ভদন্ত মহাস্থবির ড. লোকজিৎ ভিক্ষু একজন প্রথিতযশা লেখক ও ধর্মীয় চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে— “শিশুদের গুণাবলী”, “তথাগত গৌতম বুদ্ধ”, “বৌদ্ধ চিন্তাভাষ্য”, “মহাজীবনের কথামালা”, “ত্রিরত্ন বিধি, ত্রিশরণ ও পঞ্চশীল”, “সংক্ষিপ্ত পট্ঠান পাঠ”, “প্রাথমিক সদ্ধর্ম শিক্ষা” এবং “ধর্মচক্র প্রবর্তন সূত্র ও বুদ্ধের জীবনদর্শন”। এছাড়াও তাঁর অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা বিভিন্ন ধর্মীয় সাময়িকী ও পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

 

ধর্মীয় অডিও প্রচার মাধ্যমেও তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। “সংক্ষিপ্ত পট্ঠান পাঠ”, “মহাসতিপট্ঠান সূত্র”, “বন্দনা ও গাথা”, “ধম্মপদ (পালি ও বাংলা)” এবং “মঙ্গলসূত্র ব্যাখ্যা” বিষয়ক তাঁর ধর্মদেশনা বিসিডি ও অডিও আকারে প্রকাশিত হয়ে ব্যাপক সমাদৃত হয়েছে।

সাংগঠনিক ক্ষেত্রেও তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ছাড়াও পতেঙ্গা শাক্যমুনি বিহার ও আরডিএনএ ধ্যানকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব, ডি.এন. বুডিস্ট ওয়েলফেয়ার মিশনের মহাসচিব, সাতকানিয়া-লোহাগাড়া সদ্ধর্মশিক্ষা পরিষদের মহাসচিব, রত্নপ্রিয় কল্যাণ পরিষদের মহাসচিব, সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মণ্ডলের দপ্তর সম্পাদক এবং পূর্ণাচার ভিক্ষু সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর বিচরণ ব্যাপক। তিনি ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, জাপান, ওমান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বহু দেশে ভ্রমণ করেছেন এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসেবে কম্বোডিয়া সফরে অংশগ্রহণ করেন।

ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষুর এই অসামান্য অর্জনে ধর্মপ্রাণ জনগণ গভীর গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও কর্মময় জীবন বৌদ্ধ সমাজ তথা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে—এমন প্রত্যাশা সকলের।

তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করে সকলেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জয়তু ড. মহাস্থবির এস. লোকজিৎ ভিক্ষু।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১২:০৫)
  • ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।