1. arkobd1@gmail.com : arkobd :
  2. dharmobodi88@gmail.com : স্থবির এম ধর্মবোধি ভান্তে : স্থবির এম ধর্মবোধি ভান্তে
  3. asyrvwvn@tacoblastmail.com : NARYTHY496NEHTYHYHTR :
  4. sumibaruasushmita@gmail.com : Sumi barua :
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:০৫
শিরোনামঃ

তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি

জ্ঞান অন্বেষণ ডেক্স
  • প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 37 বার দেখা হয়েছে
তিনটিলা বনবিহারে দানবাক্সসহ চুরি হয়েছে

রাঙ্গামাটিতে বৌদ্ধ বিহারে চুরির ঘটনায় উদ্বেগ

জ্ঞান অন্বেষণ ডেক্সঃ রাঙ্গামাটির ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে দানবাক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিহারের ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা এবং স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চোরেরা বিহার থেকে পাঁচটি দানবাক্স, দুটি ব্যাটারি, সিসি ক্যামেরার মনিটর এবং একটি সাউন্ড বক্স নিয়ে গেছে। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এ ধরনের সামগ্রী চুরির ঘটনায় বিহার সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন।

চুরির ঘটনায় বিহারের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিনটিলা বনবিহারে সংঘটিত এই চুরির ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা।

ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন বিহার কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো খবর..

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (ভোর ৫:০৫)
  • ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

জ্ঞানঅন্বেষণ © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।